জীবনে প্রতিটি সকাল আসে নতুন পাওয়ার সম্ভাবনা নিয়ে। প্রতিটি দুপুর আসে চোখে চোখ রাখার বিষন্নতা নিয়ে। প্রতিটি বিকেল আসে এলো মেলো কিছু ভাবনা নিয়ে, কিছু না বলা কথার ব্যাথা নিয়ে। আগামী কিছু দৃঢ়তা নিয়ে। প্রতিটি সন্ধ্যা আসে বিমূর্ত কিছু বাসনা নিয়ে। প্রতিটি রাত আসে রাত্রি জাগার কষ্ট নিয়ে, নতুন কামনার গ্লানি নিয়ে, নতুন কিছু সম্ভাবনা নিয়ে। প্রতিটি প্রভাত আসে নতুন স্বপ্নের কুয়াশা নিয়ে। এভাবেই কাটে জীবনের বিষন্ন সময়, পাওয়া না পাওয়ার বেদনায়।