Skip to main content

Posts

Showing posts from December, 2017

আর কতো দুর

কতো দুর আর কতো দুর যেখানে সাঙ্গ হবে জীবনের সব সুর। সে অন্তিম মুহূর্ত কতো দুর কোন ফাগুনে বাজবে সে শ্রাবন্তীর সুর। জীবন যখন শুন্য কাকন তখন আর ভয় কিসে। ব্যর্থ যখন জীবনের সকল সাধন জর্জরিত জীবন হারানো বিষে। হয়তো আর আসবোনা ফিরে দেখতে প্রিয়ার অভিমানী মুখ। হারাবো নিজেকে শুন্য তীরে ব্যথায় বাধঁন হারা বুক। অজান্তে হারাবো সব সুখ গড়বো নতুন মাটির বাসর। থাকবো সেথায় অনন্ত বছর সেই ঠিকানা আর কতো দুর।                        (নাগপাড়া ২২-১১-২০০৩)

প্রণয়

জীবনেকি কোনদিন পাবনা তার দেখা। হৃদয় মাঝে আছে যার মায়াবী মুখের ছবি আঁকা। একান্ত কাছ থেকে নাইবা হলো। দুর থেকে দৃষ্টি যতোদুর যায়; সহস্র মাইল পথ মারিয়ে হলেও- একবারও কি তার দেখা পাবোন? যাকে হারিয়েছি কোন এক বৈশাখ মাসে; আমার পৌরুষত্বের অভাবে। যার পানে তাকিয়ে কাটিয়েছি- গতকালের এক সহস্র জনম। সে আমার প্রথম দেখা কার্লমাক্স, বুকের তপ্ত রক্তে রন্জিত লেলিন। তার অনুপ্ররনায় আজ আমি;- দেখা কি হবেনা আর কোনদিন। যদি আমি মেঘ হই; বৃষ্টি হয়ে ঝরে পড়ি। অথবা বজ্রপাত হয়ে চমকে দেয়, সেও কি সম্ভব? ভালবেসে হতে পারি সানইয়াত বিপ্লবী মুসোলিনি। যদি বেঁচে থাকি আর এক মুহূর্ত দেখা হবেই তার আর আমার। প্রণয়ে ভেঙ্গে পড়বে সে আমি নিরবে রইবো চেয়ে। তবু দেখা হবেই দেখা হবেই অন্তত একবার তার আর আমার।                                       (নাগপাড়া ২২-১১-২০০৩)

আজ বর্তমান

যেদিন আমি থাকবো নাকো তোমার দৃষ্টি মাঝে। সেদিন জানি খুঁজবে আমায় নিত্যদিনের কাজে। শিশির কিংবা কুয়াশায়; আমি হারাবো আমায়। ফিরে আর আসবোনা কোনদিন শোধাতে কারো প্রেমের ঋন। সেদিন যতোই ভাবো ভুল তোমারই ছিল। ফিরে আমায় পাবেনাকো, খুজে নিতে সুখগুলো। তাই সরিয়ে দিওনা আমায়; আজকে তোমার নিরবতায়।                                 (নাগপাড়া ২০/১১/২০০৩)

আর একবার ঝরবে বারি

কমলালেবুর এ পৃথিবীতে চলিতে চলিতে। কোন নষ্ট গলিতে- অথবা নর্তকীর আস্তানাতে;- কিংবা মাজার শরীফের মোনাজাতে। যদি মোর পোড়া চোখ দেখে, চেয়ে আছে সে, তবে আর একবার ঝরবে বারি। হৃদয় করবে অজানা আহাজারি। যে বারি ঝরেনি কোনদিন, প্রকাশ করতে খোদার ঋন। পিতার মৃত্যু কিংবা জননীর দুঃখে; বোনের মুখে দঃখের সুখ দেখে। সে বারি ঝরবে নয়নে তার দৃষ্টিতে কিংবা চেয়ে চিবুকের পানে। জানি সেদিন আমার থাকবেনা কিছু তাকেদেবার। তবু আমি কাঁদবো অঝরে অশ্রু ঝরাবো। এছাড়া কি আর থাকবে আমার অবশিষ্ট যা দিয়ে তাকে আমি করবো তুষ্ট।                                               ( নাগপাড়া ২৩/১১/২০০৩ )

প্রতিক্ষা

এক বিন্দু ভালবাসার জন্য, বহুবার গিয়েছি অনামিকার কাছে। ধরেছি অনামিকার অনামিকা, হারিয়ে গেছে সে তুচ্ছ উচ্ছাসে। একটি কবিতার ছন্দের আশায়, পরন্ত বিকেলের নিরবতায় হেটেছি দীর্ঘ শৈবাল পথ। অনাকাক্ষিত মোহে জীবন; জলান্জিত দিয়ে মৃত্যুকে করেছি বধ। সে আমায় ধোকা দিয়েছিলো, বলতে পারিনা কথাগুলো। জানি সে আসবেনা ফিরে হৃদয় নদীর তীরে। তবু আমি নির্বাক, চেয়ে আছি অপলক। আজও পায়নি খুজে তাকে কিংবা ছন্দকে আমার হৃদয়ের চোখে।