Skip to main content

প্রতিক্ষা

এক বিন্দু ভালবাসার জন্য,
বহুবার গিয়েছি অনামিকার কাছে।
ধরেছি অনামিকার অনামিকা,
হারিয়ে গেছে সে তুচ্ছ উচ্ছাসে।
একটি কবিতার ছন্দের আশায়,
পরন্ত বিকেলের নিরবতায়
হেটেছি দীর্ঘ শৈবাল পথ।
অনাকাক্ষিত মোহে জীবন;
জলান্জিত দিয়ে মৃত্যুকে করেছি বধ।
সে আমায় ধোকা দিয়েছিলো,
বলতে পারিনা কথাগুলো।
জানি সে আসবেনা ফিরে
হৃদয় নদীর তীরে।
তবু আমি নির্বাক,
চেয়ে আছি অপলক।
আজও পায়নি খুজে
তাকে কিংবা ছন্দকে
আমার হৃদয়ের চোখে।

Comments

Popular posts from this blog

জীবনের সময়

জীবনে প্রতিটি সকাল আসে নতুন পাওয়ার সম্ভাবনা নিয়ে। প্রতিটি দুপুর আসে চোখে চোখ রাখার বিষন্নতা নিয়ে। প্রতিটি বিকেল আসে এলো মেলো কিছু ভাবনা নিয়ে, কিছু না বলা কথার ব্যাথা নিয়ে। আগামী কিছু দৃঢ়তা নিয়ে। প্রতিটি সন্ধ্যা আসে বিমূর্ত‍‍‌ কিছু বাসনা নিয়ে। প্রতিটি রাত আসে রাত্রি জাগার কষ্ট নিয়ে, নতুন কামনার গ্লানি নিয়ে, নতুন কিছু সম্ভাবনা নিয়ে। প্রতিটি প্রভাত আসে নতুন স্বপ্নের কুয়াশা নিয়ে। এভাবেই কাটে জীবনের বিষন্ন সময়, পাওয়া না পাওয়ার বেদনায়।

প্রণয়

জীবনেকি কোনদিন পাবনা তার দেখা। হৃদয় মাঝে আছে যার মায়াবী মুখের ছবি আঁকা। একান্ত কাছ থেকে নাইবা হলো। দুর থেকে দৃষ্টি যতোদুর যায়; সহস্র মাইল পথ মারিয়ে হলেও- একবারও কি তার দেখা পাবোন? যাকে হারিয়েছি কোন এক বৈশাখ মাসে; আমার পৌরুষত্বের অভাবে। যার পানে তাকিয়ে কাটিয়েছি- গতকালের এক সহস্র জনম। সে আমার প্রথম দেখা কার্লমাক্স, বুকের তপ্ত রক্তে রন্জিত লেলিন। তার অনুপ্ররনায় আজ আমি;- দেখা কি হবেনা আর কোনদিন। যদি আমি মেঘ হই; বৃষ্টি হয়ে ঝরে পড়ি। অথবা বজ্রপাত হয়ে চমকে দেয়, সেও কি সম্ভব? ভালবেসে হতে পারি সানইয়াত বিপ্লবী মুসোলিনি। যদি বেঁচে থাকি আর এক মুহূর্ত দেখা হবেই তার আর আমার। প্রণয়ে ভেঙ্গে পড়বে সে আমি নিরবে রইবো চেয়ে। তবু দেখা হবেই দেখা হবেই অন্তত একবার তার আর আমার।                                       (নাগপাড়া ২২-১১-২০০৩)