কমলালেবুর এ পৃথিবীতে
চলিতে চলিতে।
কোন নষ্ট গলিতে-
অথবা নর্তকীর আস্তানাতে;-
কিংবা মাজার শরীফের মোনাজাতে।
যদি মোর পোড়া চোখ দেখে,
চেয়ে আছে সে,
তবে আর একবার ঝরবে বারি।
হৃদয় করবে অজানা আহাজারি।
যে বারি ঝরেনি কোনদিন,
প্রকাশ করতে খোদার ঋন।
পিতার মৃত্যু কিংবা জননীর দুঃখে;
বোনের মুখে দঃখের সুখ দেখে।
সে বারি ঝরবে নয়নে
তার দৃষ্টিতে কিংবা চেয়ে চিবুকের পানে।
জানি সেদিন আমার
থাকবেনা কিছু তাকেদেবার।
তবু আমি কাঁদবো
অঝরে অশ্রু ঝরাবো।
এছাড়া কি আর থাকবে আমার অবশিষ্ট
যা দিয়ে তাকে আমি করবো তুষ্ট।
( নাগপাড়া ২৩/১১/২০০৩ )
চলিতে চলিতে।
কোন নষ্ট গলিতে-
অথবা নর্তকীর আস্তানাতে;-
কিংবা মাজার শরীফের মোনাজাতে।
যদি মোর পোড়া চোখ দেখে,
চেয়ে আছে সে,
তবে আর একবার ঝরবে বারি।
হৃদয় করবে অজানা আহাজারি।
যে বারি ঝরেনি কোনদিন,
প্রকাশ করতে খোদার ঋন।
পিতার মৃত্যু কিংবা জননীর দুঃখে;
বোনের মুখে দঃখের সুখ দেখে।
সে বারি ঝরবে নয়নে
তার দৃষ্টিতে কিংবা চেয়ে চিবুকের পানে।
জানি সেদিন আমার
থাকবেনা কিছু তাকেদেবার।
তবু আমি কাঁদবো
অঝরে অশ্রু ঝরাবো।
এছাড়া কি আর থাকবে আমার অবশিষ্ট
যা দিয়ে তাকে আমি করবো তুষ্ট।
( নাগপাড়া ২৩/১১/২০০৩ )
Comments
Post a Comment