Skip to main content

আর কতো দুর

কতো দুর আর কতো দুর
যেখানে সাঙ্গ হবে জীবনের সব সুর।
সে অন্তিম মুহূর্ত কতো দুর
কোন ফাগুনে বাজবে সে শ্রাবন্তীর সুর।
জীবন যখন শুন্য কাকন
তখন আর ভয় কিসে।
ব্যর্থ যখন জীবনের সকল সাধন
জর্জরিত জীবন হারানো বিষে।
হয়তো আর আসবোনা ফিরে
দেখতে প্রিয়ার অভিমানী মুখ।
হারাবো নিজেকে শুন্য তীরে
ব্যথায় বাধঁন হারা বুক।
অজান্তে হারাবো সব সুখ
গড়বো নতুন মাটির বাসর।
থাকবো সেথায় অনন্ত বছর
সেই ঠিকানা আর কতো দুর।

                       (নাগপাড়া ২২-১১-২০০৩)

Comments

Popular posts from this blog

জীবনের সময়

জীবনে প্রতিটি সকাল আসে নতুন পাওয়ার সম্ভাবনা নিয়ে। প্রতিটি দুপুর আসে চোখে চোখ রাখার বিষন্নতা নিয়ে। প্রতিটি বিকেল আসে এলো মেলো কিছু ভাবনা নিয়ে, কিছু না বলা কথার ব্যাথা নিয়ে। আগামী কিছু দৃঢ়তা নিয়ে। প্রতিটি সন্ধ্যা আসে বিমূর্ত‍‍‌ কিছু বাসনা নিয়ে। প্রতিটি রাত আসে রাত্রি জাগার কষ্ট নিয়ে, নতুন কামনার গ্লানি নিয়ে, নতুন কিছু সম্ভাবনা নিয়ে। প্রতিটি প্রভাত আসে নতুন স্বপ্নের কুয়াশা নিয়ে। এভাবেই কাটে জীবনের বিষন্ন সময়, পাওয়া না পাওয়ার বেদনায়।

প্রতিক্ষা

এক বিন্দু ভালবাসার জন্য, বহুবার গিয়েছি অনামিকার কাছে। ধরেছি অনামিকার অনামিকা, হারিয়ে গেছে সে তুচ্ছ উচ্ছাসে। একটি কবিতার ছন্দের আশায়, পরন্ত বিকেলের নিরবতায় হেটেছি দীর্ঘ শৈবাল পথ। অনাকাক্ষিত মোহে জীবন; জলান্জিত দিয়ে মৃত্যুকে করেছি বধ। সে আমায় ধোকা দিয়েছিলো, বলতে পারিনা কথাগুলো। জানি সে আসবেনা ফিরে হৃদয় নদীর তীরে। তবু আমি নির্বাক, চেয়ে আছি অপলক। আজও পায়নি খুজে তাকে কিংবা ছন্দকে আমার হৃদয়ের চোখে।

আজ বর্তমান

যেদিন আমি থাকবো নাকো তোমার দৃষ্টি মাঝে। সেদিন জানি খুঁজবে আমায় নিত্যদিনের কাজে। শিশির কিংবা কুয়াশায়; আমি হারাবো আমায়। ফিরে আর আসবোনা কোনদিন শোধাতে কারো প্রেমের ঋন। সেদিন যতোই ভাবো ভুল তোমারই ছিল। ফিরে আমায় পাবেনাকো, খুজে নিতে সুখগুলো। তাই সরিয়ে দিওনা আমায়; আজকে তোমার নিরবতায়।                                 (নাগপাড়া ২০/১১/২০০৩)